বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু
প্রতিবারের মতো চলতি বছরও দেশের পুঁজিবাজার পালন করবে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’। আজ সোমবার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হবে। এদিন বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। ৬ অক্টোবর এএএমসিএমএফ'র আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শেলপ্রপাত কনফারেন্স হলে ‘রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে।
১০ অক্টোবর ডিএসই এবং ডিবিএর আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে।
‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং এ ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকো-সিস্টেম’ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। একই দিন বিএএসএম ও বিআইসিএম এর আয়োজনে ভার্চ্যুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অর সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে।
একই দিন বিএমবিএর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্যা ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্যা অকেশন অব ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২’ অনুষ্ঠিত হবে।
এসিআরএবি এর আয়োজনে ১২ অক্টোবর ভার্চ্যুয়ালি ‘এনভায়র্নমেন্ট’ সোশাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) এর আয়োজনে ভার্চ্যুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপর্চ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল এর আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হল রুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।
প্রীতি / প্রীতি
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা