আজকের রাশিফল
আজ ৩ অক্টোবর, রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। লাভজনক কোনো কাজ হাতে আসতে পারে। কর্মসূত্রে উন্নতির যোগ। পরিশ্রমজনিত স্নায়বিক চাপে আক্রান্ত হতে পারেন। পদস্থদের মন রক্ষা করে চলুন।
মকর : কোনো কাজে প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন সম্ভব। অন্যের সহযোগিতায় পড়ে থাকা কাজের অগ্রগতি হবে। দক্ষ ব্যবস্থাপনায় সম্ভাবনাময় কাজগুলো বাস্তব রূপ নিতে পারে। ব্যক্তিগত বিষয়ে স্বস্তি পাবেন।
কুম্ভ : কোনো ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিতে পারে। কর্মস্থলে প্রতিকূল অবস্থায়ও কৃতিত্ব দেখাতে পারবেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রত্যাশা পূরণে বাধা। সঠিক বুদ্ধি প্রয়োগে অবস্থার পরিবর্তন করুন।
মীন : কোনো ইচ্ছা পূর্ণতা পেতে পারে। ব্যবসায়ীদের আয়ভাব ভালো বলা যায়। বিশেষ প্রচেষ্টায় সাফল্যের আশা আছে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে। আবেগ নিয়ন্ত্রণ করুন।
মেষ : আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। অর্থক্ষেত্র শুভ। বিরূপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসা সূত্রে অর্থের জোগান ভালো হবে। দিন আনন্দে কাটুক।
বৃষ : বিদেশসংক্রান্ত কাজে সফলতা আসবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে সময়টা শুভ। ব্যাবসায়িক লেনদেনে আবেগ পরিহার করুন। সুস্থ থাকুন।
মিথুন : উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হবে। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন। কাছের কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে। পরনির্ভরতায় নতুন পরিকল্পনা করবেন না।
কর্কট : ছোট যেকোনো সমস্যা অস্থিরতা সৃষ্টি করতে পারে। ঝুঁকি নেওয়ার প্রবণতা ও সতর্কতার অভাবের কারণে সমস্যা হতে পারে। পারিবারিক ভুল-বোঝাবুঝির অবসান হবে। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন। আবেগ নিয়ন্ত্রণ করুন।
সিংহ : কারো জন্য কাজ করে আনন্দ পাবেন। নতুন কিছু করার সুযোগ আসবে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। যেকোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করুন।
কন্যা : কোনো খবর উৎসাহিত করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব। সম্পত্তিসংক্রান্ত কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক প্রফুল্লতা থাকবে। বিনোদন ও রোমান্স শুভ।
তুলা : সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। যোগাযোগ ও জনসংযোগ কাজে অগ্রগতি। পুরনো সমস্যা সমাধানে নিকটজনের সহায়তা পাবেন। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। লক্ষ্যে স্থির থাকুন।
বৃশ্চিক : কোনো কাজে অগ্রগতি আশা করা যায়। ভবিষ্যৎ সাফল্যের জন্য কোনো সুযোগ আসতে পারে। পুরনো কোনো সমস্যা বুদ্ধিবলে সমাধান করতে পারবেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা প্রয়োজন।
প্রীতি / প্রীতি
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে