৫ মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ প্রেরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ মিউচ্যুয়াল ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে মিউচ্যুয়াল ফান্ডগুলো।
সোমবার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফান্ডগুলো হলো, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
তথ্য মতে, ফান্ডগুলো নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে।
এর আগে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৬ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ ও পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের জন্য ঘোষণা করেছিলো।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে