শহীদ মিনারে তোয়াব খানের মরদেহে শ্রদ্ধা
দৈনিক বাংলার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের নেতৃত্বে প্রদান করা হয় গার্ড অব অনার।
তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে প্রথম নামাজে জানাজা শেষে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দুপুর ১টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে মরদেহ রাখা হয়।
রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক সচিব জিএম রাজিব আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান তোয়াব খানের প্রতি।
এছাড়া বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব আসাদুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সম্প্রীতি বাংলাদেশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় কবিতা পরিষদসহ আরও অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে।
প্রসঙ্গত, সাংবাদিক তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে। গত শনিবার (১ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে মারা যান বর্ষীয়ান এ সাংবাদিক।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ