ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে : কৃষিমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ২:৫০

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে  দেশে একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে, যারা সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ- শাসন করতে চায়। 

এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আজকের এই শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব ও বাংলার মাটি থেকে নির্মূল করব। আজ সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসময় জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের, সকল মানুষের। এ শারদোৎসবে আসুন আমরা শপথ নেই- সকল অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকবো এবং যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল রবিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মন্ত্রী মধুপুর উপজেলায় বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী