প্রথমবারের মতো ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান
প্রথমবারের মতো ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। তিন দিনের সফরে চলতি মাসের মাঝামাঝি তিনি ঢাকা আসবেন। ব্রুনাইয়ের সুলতানের সফরকে কেন্দ্র করে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে দুই দেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুলতানের সফরকে কেন্দ্র করে গত ৩১ আগস্ট বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। সুলতানের সফরকে কেন্দ্র করে ব্রুনাই থেকে জ্বালানি আমদানি, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, সরাসরি বিমান চলাচল এবং সংস্কৃৃতি খাতে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তিন দিনের সফরের একটি দিন মূলত আনুষ্ঠানিক। প্রথম দিন তিনি আসবেন, দ্বিতীয় দিন মূলত বৈঠক এবং তৃতীয় দিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন। এখন পর্যন্ত চারটিই সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। এটি বাড়তে পারে। তবে সবই নির্ভর করছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার ওপর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্ব জ্বালানি সংকটে পড়েছে। এ কারণে প্রথাগত বাজারের বাইরে ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ।
জামান / জামান
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ