দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ফেডারেল ইন্স্যুরেন্স। মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং (ইসিআরএল)। তাদের রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
কোম্পানিটির ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ফেডারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরশেন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। তাদের রেটিং অনুযায়ী, কোম্পানিটির ক্লেইম পেইং অ্যাবিলি (সিপিএ) রেটিং হয়েছে ‘এএ’।
কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্যানুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে