আজ থেকে কার্যকর হচ্ছে সয়াবিন তেলের নতুন দাম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমছে। এতে এক লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা, বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮০ টাকা। আর খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫৮ টাকা। এই হিসাবে খোলা সয়াবিনের দাম কমেছে ১৭ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার তেলে লিটারপ্রতি কমেছে ১৩ টাকা।
এর আগে গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম ৯৪৫ টাকা করা হয়। খোলা এক লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছিল ১৪৫ টাকা। গত সপ্তাহে পাম তেলের দাম ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়।
তারও আগে গত ১৭ জুলাই লিটারে ১৪ টাকা কমানো হয়েছিল সয়াবিন তেলের দাম। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সয়াবিন তেলের পাশাপাশি তখন পাম তেলের দামও ছয় টাকা কমানো হয়েছিল। সে সময় পাম তেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা থেকে কমিয়ে ১৪৮ টাকা করা হয়েছিল।
প্রীতি / জামান
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা