ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সুলতানা কামালরা আওয়ামী অধিকার রক্ষার কর্মী : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ৪:১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালরা মানবাধিকার কর্মী নয়, আওয়ামী অধিকার রক্ষার কর্মী। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত সুলতানা কামালের সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন, যখন ভোলা, যশোর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের কর্মীকে হত্যা করা হয়েছে, সুলতানা কামাল তখন কোথায় ছিলেন? প্রতিবাদ তো করলেন না, তাহলে আপনারা কিসের মানবাধিকার কর্মী? বিএনপির এই নেতা সুলতানা কামালকে ‘আওয়ামী অধিকারকর্মী’ আখ্যা দিয়ে বলেন, আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার, সেই অধিকারের কর্মী। 

এদেশের জনগণের যে অধিকার, সেটা আপনার মধ্যে নেই। আপনি চান আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতায় থাকুক। আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে, গুম করেছে, এটা চালু থাকুক। এ কারণে তিনি (সুলতানা কামাল) অন্য দেশে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চান। সুলতানা কামালের বক্তব্যের প্রতিবাদ জানান রিজভী।

আরেক বুদ্ধিজীবী মুনতাসির মামুন প্রসঙ্গ রিজভী বলেন, তিনি বলেছেন ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অনেকেই দেশে থাকতে পারবে না’। কেন থাকতে পারবে না? জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, আপনি চাকরি করেননি? বেগম জিয়ার ক্ষমতার সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোথায় পালিয়ে গিয়েছিলেন? বরং আপনি দেশবিরোধী কাজ করেছেন। আপনি এবং আপনার বন্ধু শাহরিয়ার কবির বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কলঙ্ক রটিয়েছেন।

সুলতানা কামালদের সাক্ষাৎকার আর মুনতাসির মামুনের কোনো বিবৃতি দেশের স্বাধীনতাকামী মানুষকে গণতন্ত্রকে বিচলিত করতে পারবে না মন্তব্য করে রিজভী বলেন, বরং আজ তারা দালাল হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন