ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২২ বিকাল ৫:৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে আগামী শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

আগামী ৭ অক্টোবর দুপুর একটা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন। বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। বিকেল পৌনে ৫টায় তিনি চা চক্রে অংশ নেবেন।

বিকেল সোয়া ৫টায় টুঙ্গিপাড়া হতে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী দর্শন করবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর হতে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।

প্রীতি / প্রীতি

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি