ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

‘রাধে’ সিনেমার সমালোচনায় সরব সালমানের বাবা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ২:৪৭

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। তবে ‘রাধে’র চিত্রনাট্য ও এতে সালমানের অভিনয় নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এবার এই সিনেমার সমালোচনায় সরব সালমানের বাবা সেলিম খান।

তিনি বলেন, বাণিজ্যিক সিনেমার একটা দায় থাকে। সকলে যেন অর্থ ফেরত পান, সেদিক খেয়াল রাখতে হয়। শিল্পী, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, শেয়ারের প্রত্যেক অংশীদারের অর্থ ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমার ব্যবসা চলবে। যদি সেদিক থেকে দেখা হয় তাহলে সালমান সফল। এছাড়া রাধে আহামরি কিছু নয়।

বলিউডের এই স্বনামধন্য গল্পকার ও চিত্রনাট্যকার জানান, ‘দাবাং থ্রি’ তার কাছে একটু অন্যরকম সিনেমা মনে হয়েছে। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটিও ভালো লেগেছে। কিন্তু ‘রাধে’ খুব বেশি চমৎকার সিনেমা নয়। এছাড়া ‘রাধে’ সিনেমার ব্যর্থতার দায় শুধু সালমানের ওপর দিতে চান না সেলিম খান। তার মতে, এখন বলিউডে ভালোমানের লেখকের অভাব। মানসম্মত গল্প না হলে ভালো সিনেমা সম্ভব নয়। তিনি বলেন, চিত্রনাট্য লিখতে এখন কেউ হিন্দি ও উর্দু ভাষার চর্চা করেন না। বাইরের কোনো সিনেমা দেখে গল্প লিখতে শুরু করে।

‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন- দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। পরিচালনা করেছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর সালমানের সঙ্গে এই নির্মাতার এটি তৃতীয় সিনেমা। 

জামান / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে