পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বলেছেনন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের বাজার দখলের জন্য গুণগত মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশের প্রসেসিং ফুডসহ বিভিন্ন খাদ্যপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে ঠিকই কিন্তু এর মূল ক্রেতা আমাদের বাংলাদেশি কমিউনিটি। এখনও পর্যন্ত বড় বড় সুপার স্টোরে আমাদের পণ্যগুলো যায়গা করে নিতে পারেনি। এজন্য আমাদের কোয়ালিটি ইনসিওর করতে হবে। কোয়ালিটি ইনশিওর করতে হলে দক্ষ জনশক্তির বিকল্প নেই। আর দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ জরুরি।
ইনস্টিটিউশন অব ফুড প্রফেশনালস, বাংলাদেশ আয়োজিত দুই দিন ব্যাপী ইন্টারন্যাল অডিটর ট্রেনিং কোর্স -২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে ফুড সেফটি ম্যানেজমেন্টের উপর ISO 22000:2018 বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
ইনস্টিটিউশন অব ফুড প্রফেশনালসের সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইআইপি-বাপা এর প্রধান সমন্বয়কারী নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,আশার কথা হলো বাংলাদেশি খাদ্যপণ্য ১৪২টি দেশে রপ্তানি হচ্ছে। তবে আমরা এখনও চেইন সপগুলোতে পৌঁছাতে পারিনি। এজন্য সকলকে ভূমিকা রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মো. ইউনুছ আলী। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ইউএসএআইডি ফিড দ্য ফিউচার ট্রেড এক্টিভিটির সিনিয়র কনসালট্যান্ট মো. ইমরুল হাসান ও জাইকা-এসটিআইআরসি প্রকল্পের সিনিয়র ফুড সেফটি কনসালট্যান্ট মো. মাসুদ আলম।
খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ