রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে : ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পাশাপাশি দুর্নীতি, লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলটির ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইনু বলেন, আমরা খোলা চোখে দুটি বড় সমস্যা ও বিপদ দেখছি। এক, দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ। দ্বিতীয়ত, রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।
জাসদ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
প্রীতি / জামান
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে