লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদার দাম
পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদার দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে এই পণ্যটির দাম। বসায়ীদের দাবি, ডলারের উচ্চমূল্য আর নিম্নমানের আদা এনে লোকসানে পড়ে অনেকে আমদানি বন্ধ রেখেছে। চাহিদার তুলনায় জোগান কম থাকায় দাম অস্বাভাবিক হারে বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চীন থেকে আমদানি করা আদা বিক্রি হতো ১২০ টাকা কেজি দরে। যদিও সপ্তাহ ঘুরতেই একই আদার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা।
ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল ডলারের দাম। এছাড়া সম্প্রতি আমদানি করা আদা নিম্নমানের হওয়ায় সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে লোকসানে পড়ে অনেকেই আমদানি বন্ধ রেখেছে। ফলে খাতুনগঞ্জে প্রতিদিন ২০ কনটেইনার আদার চাহিদার তুলনায় আসছে গড়ে ৫ কনটেইনার।
পাইকারি বাজারে অস্বাভাবিক দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। শিগগিরই খুচরা বাজারে আদার দাম দ্বিগুণ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। হুট করে দাম বাড়ায় খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতারদের মধ্যে তর্কবিতর্ক নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দেশে বছরে প্রায় আড়াই লাখ টন আদার চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ৮০ হাজার টনের মতো।
জামান / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে