ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার কৃপায় কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ২:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এবং কৃপায় কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় এবং কৃপায় কারাগারের বাইরে আছেন। আমানউল্লাহ সাহেবরা যদি এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখেন, তাহলে সরকারকে ভাবতে হবে খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে কৃপা দেখিয়েছেন, সেটা দেখানো আদৌ প্রয়োজন আছে কি-না। নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী পাকিস্তান আমলেই ভালো ছিল অর্থাৎ বাংলাদেশ হওয়াটা সঠিক হয়নি। মেজর জিয়া মেজর থাকলেই ভালো ছিল। বাংলাদেশ সৃষ্টি না হলে মেজর জিয়া তো মেজরই থাকত, মেজর জেনারেল হতে পারত না। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাযুদ্ধে শহীদ সবার প্রতি অবমাননা করেছেন। এই বক্তব্যের কারণে বাংলাদেশে তিনি রাজনীতি করার অযোগ্য হওয়া উচিত। এটা অন্য দেশে হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতো।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল প্রসঙ্গে রিজভীর বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী। সুলতানা কামালের অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারবিরোধী। তাই বলে তাকে ব্যক্তিগতভাবে সমালোচনা করা শালীনতা এবং শিষ্টাচার বিবর্জিত, সমীচীন নয়। 

তার বক্তব্যের সমালোচনা হতে পারে। রিজভী আহমেদ যেভাবে বক্তব্য রেখেছেন, যেভাবে বলেছেন, সুলতানা কামাল আওয়ামী লীগের দালাল। রিজভী আহমেদ কখন যে বলে বসেন, মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের দালাল। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছুই লাগে না।

প্রীতি / জামান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’