অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিন থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি।
সাহারা খাতুনের জন্ম ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায়। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য ছিলেন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী সীমিত পরিসরে পালিত হবে। আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ ও তার পরিবার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল ১০টায় শ্রদ্ধা জানাবে সেখানে।
প্রীতি / প্রীতি
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের