যেভাবে ড্রাই ফ্রুটস খেলে সুফল মিলবে
নিয়ম করে শরীরচর্চা করা ছাড়াও প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন যেগুলি ভিতর থেকে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের তালিকায় এমন কিছু খাবার আছে, যেগুলি শুকনো খাওয়ার চেয়ে ভিজিয়ে খাওয়া অনেক বেশি ফলদায়ক। অনেকেই সকালে উঠে খালি পেটে ভেজানো বাদাম খান।
পুষ্টিবিদরা বলছেন, শুধু বাদাম নয়, আর কিছু ড্রাই ফ্রুটস আছে, যেগুলি ভিজিয়ে খেলে বাড়তি সুফল পাওয়া যাবে। সেই সঙ্গে সুস্থ থাকবে শরীর।
কিশমিশ
কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে ক্যানসারের আশঙ্কা কম থাকে। রক্তাল্পতার সমস্যা কমাতেও সমান ভাবে সাহায্য করে ভেজানো কিশমিশ। সারা রাত ভিজিয়ে রাখা কিশমিশ খেলে অম্বলের সমস্যা কমে।
কাঠবাদাম
ভিটামিন থেকে শুরু করে ফাইবার, ফ্যাট, মিনারেলস— সব রকম পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম। রক্ত চলাচল সচল এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে রোজের খাবারে রাখতেই পারেন কাঠবাদাম। কয়েক দিনেই চেহারার জেল্লা ফেরায় এই বাদাম। তবে চটজলদি সুফল পেতে ভিজিয়ে খেতে পারেন কাঠবাদাম।
খেজুর
খনিজ পদার্থ, ভিটামিন, পটাশিয়ামের মতো পুষ্টিগুণে ভরপুর খেজুর শরীরের বাড়তি যত্ন নেয়। এতে সালফারের পরিমাণও কম নেই। যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, ভেজানো খেজুর তাদের জন্য দারুণ পথ্য হতে পারে। সারা রাত ভিজিয়ে রাখুন। তার পর সকালে উঠে খালি পেটে খান। অনেক সমস্যার চটজলদি অবসান হবে। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে