অধ্যাপক ড. এনামুল হক বাকৃবির আইআইএফএসের নতুন পরিচালক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক। মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. এনামুল হক শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাকৃবির আইআইএফএস ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. এনামুল হক ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য আইআইএফএসের দায়িত্ব পালন করবেন। তিনি ৩ অক্টোবর ইনস্টিটিউটের দায়িত্ব গ্রহণ করেছেন।
অধ্যাপক ড. মো. এনামুল হক ২০১৯ ও ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সিস্টেম (বাউরেস) থেকে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ২০২০ সালে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক