ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ডলার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৩:৫০

সেপ্টেম্বরে কমার পর অক্টোবরেও রেমিট্যান্সে দেখা দিয়েছে মন্থর গতি। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৭৭ লাখ বা ৩৫৭ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ১০৩ টাকা হিসাবে) প্রায় ৩ হাজার ৬৮৫ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে এই মাসে প্রবাসী আয়ের পরিমাণ ১৮০ কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে সাত কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।

এই মাসের প্রথম ছয় দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন আট কোটি ৪৫ লাখ ডলার। এরপর সোনালী ব্যাংকে দুই কোটি ৩১ লাখ, অগ্রণী ব্যাংকে দুই কোটি ২৫ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দুই কোটি ২১ লাখ এবং ডাচ–বাংলা ব্যাংকে এক কোটি ৯৪ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

অবশ্য গত আগস্ট মাসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (দুই দশমিক শূন্য তিন বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না। এরপরও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়।

উল্লেখ্য, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনা দুই শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা হয়েছে। এরপরও গতি তেমন বাড়েনি। সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক ছিল গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি