লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। ফলে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। সবাইকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নসরুল হামিদ বলেন, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে মধ্যরাতে লোডশেডিং করতে হচ্ছে। কিছুই করার নেই। গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই।
প্রীতি / প্রীতি
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস