ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইতে ক্রেতাশূন্য ১৭০ কোম্পানির শেয়ার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১২ অক্টোবর) অধিকাংশ কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়েছে।এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টি কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতা শূন্য। এছাড়া বিমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির ক্রেতা নেই। ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানির মধ্যে ২১টির ক্রেতা শূন্য রয়েছে।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ১৭টি, প্রকৌশল খাতের ১৫টি, আর্থিক খাতের ১২টি, জ্বালানি খাতের ৯টি, ওষুধ খাতের ৮টি, খাদ্য খাতের ৭টি, ট্যানারি খাতের ৪টি, সিরামিকস ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি করে মোট ৬টি এবং সিমেন্ট, আইটি, বিবিধ ও কাগজ খাতের ১টি করে মোট ৪টি কোম্পানি ক্রেতা শূন্য রয়েছে। 

প্রীতি / জামান

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি