সৌদি, আরব আমিরাত ও কাতার থেকে সার কিনবে সরকার
সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদিআরব থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৭১৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা। বুধবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। মোট অর্থের পরিমাণ দুই হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৪৯৮ টাকা।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সংযুক্ত আরব আমিরাত ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদিআরবের মা'আদেন থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে