ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ বিকাল ৫:৫
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari) আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিভিন্ন যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন যথা- বইমেলা, চিত্র প্রদর্শনী, ফুড ফেয়ারসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
 
দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ করেছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নেপালের মানুষ খুব বন্ধুপরায়ণ এবং তারা মিথ্যা বলতে জানে না। তিনি বলেন, ১৯৭৮ সালের ১৪ জানুয়ারি নেপালের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়েছে এবং বর্তমানে ২০২২-২০২৫ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু রয়েছে। কে এম খালিদ বলেন, শুধুমাত্র চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা বাস্তবিক অর্থেই দুই দেশের মধ্যে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করতে চাই। তিনি এসময় নেপালকে ১৯তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২ -এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান যেটি মাসব্যাপী চলতি বছরের ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মেয়াদে অনুষ্ঠিত হবে।
 
নেপালের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের অংশগ্রহণে আমরা বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করতে চাই যার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে দু'দেশের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের পারস্পরিক ভ্রমণ ও পরিদর্শন বৃদ্ধি করতে হবে যার মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে।
 
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরুল চৌধুরী, নেপাল দূতাবাসের উপ-মিশন প্রধান ললিতা সিলওয়াল (Lalita Silwal), প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন ও উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান