গৌরব জুয়েলার্সের চতুর্থ শাখার উদ্বোধন
দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে জুয়েলারি খাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন- বাংলাদেশি জুয়েলারি কারিগরদের গহনা বিশ্বমানের । বিশ্ববাজারে বাংলাদেশি গহনা রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে দেশের জুয়েলারি শিল্প এখন অনেক এগিয়ে যাচ্ছে। সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এই সময়ে জুয়েলারি পণ্য রপ্তানি অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে।
আজ রাজধানীর নিউ মাকের্টে অভিজাত জুয়েলারি প্রতিষ্ঠান গৌরব জুয়েলার্সের চতুর্থ শাখার বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি আমিন হেলালী, গৌরব জুয়েলার্সের কর্ণধার গনেস দেবনাথ, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্র নায়িকা বিদ্যা সিনহা মিম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাজুসের সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে গৌরব জুয়েলার্সের কর্ণধার গনেশ দেবনাথ বলেন- ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে গৌরব জুয়েলার্স। দেশে জুয়েলারি শিল্পের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ভূমিকা রাখতে চাই। দেশি গহনার বিশবাজার তৈরিতে কাজ করবে গৌরব জুয়েলার্স।
চিত্র নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন- বিগত কয়েক বছরে আমার কাছে বিস্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গৌরব জুয়েলার্স। প্রতিষ্ঠানটির তৈরি গহনা মানে ও গুণে অনেক সমৃদ্ধ। ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় গৌরব জুয়েলার্স এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আমার মতো অন্যান্য ক্রেতারাও গৌরব জুয়েলার্স তৈরি গহনায় গৌরববোধ করবেন।
এমএসএম / এমএসএম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
Link Copied