কর্নাটকের হিজাব বিতর্কে ভারতের সুপ্রিমকোর্টের বিভক্ত রায়
শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে সৃষ্ট বিতর্কের চূড়ান্ত সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। বহুল আলোচিত কর্নাটকের কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম ছাত্রীদের আবেদনের জবাবে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশটির সুপ্রিমকোর্ট বিভক্ত রায় দিয়েছে।
এতে দেশটির শীর্ষ আদালতের একটি প্যানেল বলেছে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির সিদ্ধান্তের ব্যাপারে বিচারকরা বিভক্ত রায় দিয়েছেন। পরবর্তী নির্দেশনার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
প্যানেলের দুই বিচারকের একজন হেমন্ত গুপ্ত। তিনি বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। তিনি শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধের পক্ষে তার মত দিয়েছেন। অন্যদিকে বিচারক সুধাংশু ধুলিয়া মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে মতামত দিয়েছেন।
বিচারক সুধাংশু ধুলিয়া বলেছেন, হিজাব পরা আসলে ব্যক্তিগত পছন্দের বিষয়। এর বাইরে কিছু নয়। সবকিছুর ঊর্ধ্বে আমার মাথায় ছিল মেয়েশিশুদের শিক্ষা। আমি আমার বিচারক ভাইয়ের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করছি।
মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে দিয়ে বিচারক হেমন্ত গুপ্ত বলেছেন, আমাদের মতের ভিন্নতা রয়েছে। আবেদন খারিজ করে দেয়ার আগে আবেদনকারীদের ১১টি প্রশ্ন করেন তিনি। পরে তিনি বলেন, কর্নাটকের হাইকোর্ট হিজাব নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, তিনি ওই রায়ের সঙ্গে একমত পোষণ করছেন।
আদালতের বিচারকদের প্যানেল হিজাব বিতর্কে বিভক্ত রায় দেয়ায় এখন এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজের শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সময় রাজ্যটির একাধিক স্কুলে হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের ঢুকতে না দেয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদ দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
পরে রাজ্যের মুসলিম ছাত্রীরা সরকারের হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটকের হাইকোর্টে আবেদন করে। গত ১৫ মার্চ কর্নাটকের উদুপিতে গভর্নমেন্ট প্রি-ইউনিভার্সিটি গার্লস কলেজের কিছু মুসলিম ছাত্রীর করা এক আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
রায়ে আদালত ওই সময় জানায়, শ্রেণিকক্ষের ভেতরে ছাত্রীদের হিজাব পরার অনুরোধ ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য অপরিহার্য ধর্মীয় চর্চার অংশ নয়।
জামান / জামান
তেহরানে আসিম মুনির
ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়
আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড
হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি
খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা
মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের
ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক
সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান