ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:
নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ব্যাংকের নব নিযুক্ত ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের নিয়ে ৩৬তম ও ৩৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব এ. কে. এম. আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে দুই ব্যাচে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৭০জন ট্রইনি এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অংশগ্রহণ করছেন।
এমএসএম / জামান
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা