ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আ’লীগ : কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ। শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, পায়ের নিচে মাটি না থাকলেও বিএনপি ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাবেন না বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। 

জনগণের জানমাল রক্ষায় আ্ইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াবে আওয়ামী লীগ জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিএনপি–এ ধরনের হুমকি দিয়ে লাভ নেই। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই।  

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন