নর্থ ক্যারোলাইনায় পুলিশসহ ৫ জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি-অ্যান বাল্ডউইন বলেছেন, একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন।
তিনি আরো বলেন, আমাদের অবশ্যই এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। এবং অবশ্যই আমাদের বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।
উত্তর ক্যারোলিনা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি আবাসিক এলাকায় অন্তত চারজনকে গুলি করে আহত করার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামান / জামান
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?