এক দিনে ৩১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩১০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩১০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৯৭ জন এবং ঢাকার বাইরে ১১৩ জন। বর্তমানে সারাদেশে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১৬ জন এবং ঢাকার বাইরে ৭৯৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৯২ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৩৬ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৭৯৪ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৯৫ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৮৩ জন মারা গেছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
প্রীতি / জামান
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত
সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর
৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা
সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের
বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ
লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ
সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু