শিগগিরই আসছে ‘গুলশান এভিনিউ সিজন-টু’
আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’, যা দর্শক প্রশংসিত হয়। এবার নির্মাণ হচ্ছে ‘গুলশান এভিনিউ সিজন-টু’। এটি নির্মাণ করছেন নিমা রহমান। রচনা করেছেন ওপার বাংলার নাট্যরচয়িতা শিবাশীষ বন্দ্যোপাধ্যায় আর সংলাপ লিখেছেন পিয়ালী।
এ নাটকের মাধ্যমে লম্বা বিরতির পর পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মাণ হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি গুলশান এভিনিউর মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।
জানা গেছে, গুলশান এভিনিউ নাটকের দ্বিতীয় সিজনে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, গুলশান এভিনিউ যখন প্রথম প্রচার হয় তখন আমি অভিনয় করিনি। সিজন টুতে আমাকে দেখা যাবে রোকসানা চরিত্রে। এই ধারাবাহিকে অভিনয় করতে এসে আমি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদসহ আরো যারা আছেন তারা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। সত্য বলতে কী, আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন রয়েছে। বোঝাপড়াটাও চমৎকার, যে কারণে কাজ করার সময় অভিনয়টাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। গুলশান এভিনিউ সিজন টুতে দর্শক নতুনত্ব পাবে।
সম্প্রতি গুলশানের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবন্য লিজা, মিম চৌধুরী, মাহাসহ অনেকে। শিগগিরই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে।
জামান / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?