করোনায় বিশ্বে আরো ১১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ২১ হাজার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ২১ হাজার আটজন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন তিন লাখ ২১ হাজার ১৫৫ জন। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৮১১ জনে।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮০০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন। শনিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৬ হাজার একজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১১ জন। এটিই বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ১৪ হাজার তিনজনে। আর মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ২৮৯ জন।
এ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৫০৮ জন ও মৃত্যু হয়েছে ১৬০ জনের।
এসময়ে ব্রাজিলে মারা গেছেন ৬৬ জন, ইতালিতে ৯৮ জন, ফ্রান্সে ৭৯ জন, রাশিয়ায় ৯৯ জন এবং জাপানে মারা গেছেন ৬৩ জন।
এসময়ে বাংলাদেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৩৪৬ জনের।
জামান / জামান
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?