জলপাইয়ের ঝাল আচার
আচারপ্রেমীদের কাছে পছন্দের একটি ফল হলো জলপাই। কারণ টক স্বাদের এই ফল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব আচার। কোনোটি খেতে মিষ্টি, কোনোটি টক-মিষ্টি আর ঝাল, কোনোটি কেবলই ঝাল। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা জলপাই দিয়ে তৈরি করে রাখতে পারেন ঝাল আচার। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
জলপাই- ১ কেজি
বোম্বে মরিচ- ১০-১২টি
রসুন- ১ কাপ
হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
আদা ও রসুন বাটা- ১ চা চামচ
সরিষা বাটা- ২ টেবিল চামচ
সরিষার তেল- ১ কাপ
লবণ ও চিনি স্বাদমতো
পাঁচফোড়ন- ২ টেবিল চামচ
সিরকা- ২ টেবিল চামচ
কালোজিরা- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
জলপাই সেদ্ধ করে চটকে নিন। হলুদ, মরিচ, ধনিয়া, সরিষা বাটা, লবণ, চিনি, সিরকা, আদা ও রসুন বাটা দিয়ে পেস্ট তৈরি করে নিন। কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে কালোজিরা ফোড়ন দিন। এরপর রসুন ও বোম্বে মরিচ তেলে ভাজুন।
এবার মসলা পেস্ট দিয়ে সামান্য নেড়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে চটকানো জলপাই দিয়ে নাড়ুন। তেল ছেড়ে এলে চুলার তাপ কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। নামিয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত বয়ামে ভরে সংরক্ষণ করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন