ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রনির বার্ন ইনস্টিটিউটের উপর আস্থা ছিল : আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৩:৫৩

দীর্ঘ এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন গাজীপুরে পুরিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা (কমেডিয়ান)আবু হেনা রনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসক, নার্স, পুলিশ এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ছাড়পত্র তুলে দেন।

এসময় আইজিপি বলেন, রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে তিনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান। ডা. সেন বলেন, রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এজন্য আমরা খুবই আনন্দিত।

তিনি জানান, রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এসব দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক থাকা ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের ৪ সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে তিনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান। ’চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে কৌতুক অভিনেতা রনি আবার সবাইকে মাতিয়ে রাখবেন বলে আশাব্যক্ত করেন পুলিশ প্রধান।

এ সময় চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আবু হেনা রনি। ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে তিনি বলেন, পোড়া রোগীর কী যে কষ্ট, তা নিজের না পুড়লে বোঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে আলাদা ভাবে বার্ন ইনস্টিটিউট থাকা উচিৎ। এতে এসব রোগীর কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিৎ।

আইজিপি, গাজীপুরের পুলিশ কমিশনারসহ সবাই সার্বক্ষণিক ও মানবিকভাবে খোঁজখবর রাখার জন্য তাদেরকেও ধন্যবাদ জানান ‘মিরাক্কেল’খ্যাত এই কৌতুক অভিনেতা। 

প্রীতি / প্রীতি

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ