ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমে গেলেন কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৪:৮

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে গেলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার সকালে তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ (হেলদি ডায়েট, হেলদি প্ল্যানেট) প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন। কৃষিমন্ত্রী সেখানে ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। 

কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বাড়াতে কাজ করছে এফএও। সেজন্য, এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলন’র আয়োজন করেছে। কৃষিমন্ত্রী আগামী ২২ অক্টোবর দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

প্রীতি / প্রীতি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’