নিজ দলে চাপের মুখে লিজ ট্রাস
গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, পাউন্ডের দরপতনসহ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন লিজ ট্রাস। এরইমধ্যে কর কর্তন তার গৃহীত নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন তিনি। জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী করা হয়েছে। দলের নেতাদের দাবি, লিজ যা করতে চেয়েছেন তাই করার জন্য কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন।
এদিকে, নিজ দল কনজারভেটিভ পার্টির মধ্যেই সমালোচনার শিকার হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রতিশ্রুতি পূরণ দায়িত্ব পালন করে যেতে চান লিজ ট্রাস্ট। গত মাসে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় নেতা নির্বাচিত হন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
এদিকে, নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট ‘মিনি বাজেট’র ত্রুটির কথা স্বীকার করেছেন। সামনে কিছু কিছু কর বাড়বে বলেও জানিয়েছেন তিনি। কর কর্তনের বিষয়ে কোয়াসি কোয়ার্টেংয়ের সমালোচনা করেছেন জেরেমি হান্ট। তবে জ্বালানি মূল্যে নিশ্চয়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ায় কোয়াসির প্রশংসা করেছেন তিনি। জেরেমি হান্ট জানিয়েছেন, সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?