ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাশিয়ায় সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় নিহত ১১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১০:৪১

ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার বেলগোরোদে সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটে। এতে আরও বলা হয়েছে, দুই হামলাকারী, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক, অনুশীলনের সময় স্বেচ্ছাসেবক সৈন্যদের ওপর গুলি চালায় ও পাল্টা গুলিতে নিহত হয়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সৈন্য সংগঠিত করার আদেশের পর এই হামলার ঘটনা ঘটলো। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। সম্প্রতি রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটলে ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। এ ঘটনার এক সপ্তাহ পর রাশিয়া বড় হামলার ঘটনা ঘটলো এটি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বিরুদ্ধে স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা পোষণকারী ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেওয়া সময়, সন্ত্রাসীরা ইউনিটের কর্মীদের ওপর গুলি চালায়।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউব সাক্ষাত্কারে বলেছেন যে হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বাসিন্দা এবং ধর্ম নিয়ে বিতর্কের জেরে অন্যদের ওপর গুলি চালিয়েছিল।

তাজিকিস্তান প্রধানত মুসলিম দেশ। তবে সেখানে প্রায় অর্ধেক রাশিয়ান খ্রিস্টান ধর্মের অনুসারী। রাশিয়ার মন্ত্রণালয় বলছে, হামলাকারীরা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর একটি দেশ থেকে এসেছে যেটি তাজিকিস্তানসহ নয়টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত। তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে আরেস্টোভিচের মন্তব্য নিশ্চিত হতে পারেনি।

স্বাধীন রাশিয়ান নিউজ ওয়েবসাইট সোতা ভিশন জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে এবং বেলগোরোদের প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পূর্বের ছোট শহর সোলোতিতে এ হামলার ঘটনা ঘটে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে প্রায় আট মাস ধরে। এখনও যুদ্ধ থামার লক্ষণ নেই। দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ ইউক্রেনীয়। 

এদিকে, যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দেশে দেশে বেড়েছে খাদ্য পণ্য ও জ্বালানি তেলের দাম। 

জামান / জামান

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান

মশা নিধনে এলো এবার লেজার কামান