কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। একইসঙ্গে ১৫ জনের মতো আহত হয়েছে। শনিবার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিম কোণের বন্দর শহর তুমাকোতে এ ঘটনা ঘটে। প্যান-আমেরিকান হাইওয়েতে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেন, কলম্বিয়া ও চিলি থেকে ২০০ মাইল (৩২০ কিলোমিটার) উত্তর-পূর্ব কোণে ঘটনাটি ঘটে। দুর্ভাগ্যবশত ২০ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এরপর সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে তদন্তকারীরা ধারণা করছেন। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা বলেছেন, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
প্রীতি / প্রীতি
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?