ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গ্রিড বিপর্যয়ে

২ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ২:২০

জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । আজকের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। রোববার(১৬ অক্টোবর) পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপ-সহকারী প্রকৌশলী। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

পিজিসিবির তদন্ত প্রতিবেদন থেকে গ্রিড বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে ‘দায়িত্বে অবহেলাই’ পাওয়া গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রিড বিপর্যয়ের কারণ জানতে মূলত তিনটি কমিটি করা হয়েছিল। এরমধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। সে অনুযায়ী আপাতত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এর বাইরে আরও দুইটি তদন্ত কমিটি আমরা করেছি। এরমধ্যে একটি বিদ্যুৎ বিভাগের, এছাড়া বাইরের একটি কমিটি আমরা করেছি। তাদের প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগতে পারে। সব প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত সবগুলো কারণ বলা সম্ভব নয়।  নসরুল হামিদ আরও বলেন, কোম্পানি আইন অনুযায়ী সরাসরি বরখাস্ত করা যায়। কিন্তু আমরা তা করবো না। আপাতত সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

বিতরণ কোম্পানিগুলোরও অবহেলা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকেও আমরা দায়ীদের খুঁজছি। চলতি সপ্তাহের মধ্যেই তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। গত শুক্রবার (১৪ অক্টোবর) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এর পেছনে কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনা ত্রুটি ছিল।  

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ