বর্ণাঢ্য শোভাযাত্রা ও খাদ্য প্রদর্শনীর মাধ্যমে বাকৃবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা ও খাদ্য প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে মুক্তমঞ্চে বিশ্ব খাদ্য দিবসের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ।
এ বছর খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।’
খাদ্য প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। স্টল উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তমঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। দিনব্যাপী চলবে এ খাদ্য প্রদর্শনী।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম বলেন, জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বাড়ছে। বর্তমানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাকৃবি অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি খাদ্যের অব্যবহৃত অংশ থেকে কিভাবে পুষ্টি উপাদান সংগ্রহ করা যায় সেসব বিষয় নিয়েও বিভিন্ন গবেষণা করা উচিত। সবার কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়া বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল আওয়াল, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান ড. আনিসুর রহমান, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদারসহ ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক