সুস্বাদু গাজরের হালুয়া
পুষ্টিগুণে ভরপুর গাজর। কাঁচা গাজর খাওয়ার রয়েছে বেশ উপকারিতা। স্বাস্থ্যের জন্য বেশ কার্যকরী। ছোট শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের তালিকায় রাখুন নিয়মিত গাজর। তবে অনেক সময় গাজর শিশুরা খেতে চায় না। তাই গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন আপনার শিশুর জন্য। এটি খেতে বেশ মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালি-
গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে ১ কেজি গাজর ভালো করে ধুয়ে গ্রেট করে নিন। একটি পাত্রে হাফ লিটার দুধ ঘন করে জাল করে নিন। দুধের মধ্যে ৪-৫ টা করে এলাচ এবং দারচিনি দিয়ে দিন।
একটি প্যানে ঘি গরম করে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ভাজুন। ভাঁজা হয়ে গেলে ৫-৬ চামচ চিনি এবং ঘন করে রাখা দুধ এর মধ্যে দিয়ে দিন। এখন অনবরত নাড়তে থাকুন। চিনির পরিমাণ টা আপনার আদ অনুযায়ী কম বেশি দিতে পারেন।
ঘন হয়ে আসলে উপড়ে বাদাম কুঁচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার এবং সুস্বাদু গাজরের হালুয়া।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত