ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে ৭২ ঘণ্টায় বীমা দাবি নিষ্পত্তি করছে মেটলাইফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২২ বিকাল ৫:২৪

অনলাইনে বীমা দাবি প্রক্রিয়া কাগজ-নির্ভর পদ্ধতির চেয়ে সহজে ও দ্রুত হওয়ায়, মেটলাইফের গ্রাহকদের মাঝে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে প্রতি ৩ জন গ্রাহকের মধ্যে ২ জন তাদের বীমা দাবি অনলাইনে জমা দিচ্ছেন। মেটলাইফের অত্যাধুনিক অনলাইন প্ল্যাটফর্ম ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তি করতে সক্ষম।

মেটলাইফ-এর কর্পোরেট গ্রাহকরাও এই অনলাইন বীমা দাবী জমা দেওয়ার সুবিধাগুলি উপভোগ করছেন। এখন প্রতি ৫টি কর্পোরেট মেডিকেল দাবির ৪ টিই অনলাইনে জমা পড়ছে। 

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রাহকরা এখন খুব সহজেই বীমা দাবি করতে পারবেন। এজন্য  ভিজিট করুন: https://www.metlife.com.bd/claims-updated/ 

অনলাইনে দাবি জমার সুবিধা সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন,“গ্রাহকদের জন্য দ্রুত এবং কোনো রকম ঝামেলা ছাড়া বীমা দাবি নিষ্পত্তি করার অভিজ্ঞতা, বীমা নিয়ে মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখে। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষকে বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে মেটলাইফ।

মেটলাইফ বাংলাদেশের বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। ২০২২ সালের প্রথমার্ধে কোম্পানিটি ১,২৭৯ কোটি টাকার বীমা দাবির নিষ্পত্তি করেছে।

এমএসএম / এমএসএম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি