ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিশ্ব খাদ্য দিবসে রিক এর আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২২ রাত ৮:২৯
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পের সহোযগিতায় ও শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত  হয়। দিবসের  প্রতিপাদ্য বিষয় ছিল "কাউকে পশ্চাতে রেখে নয়। ভাল উৎপাদন, উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন"।
 
 উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সহকারী প্রকল্প পরিচালক এবং সমাজ সেবা কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন  রিক-এসইপি  সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্প  সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দ । সভাটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কাজী বাহারুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখেন   রিক-এসইপি এর ব্যবস্থাপক মো.  শফিকুল ইসলাম। বক্তারা বিশ্ব খাদ্য দিবসের  লক্ষ্য,উদ্দেশ্য,গুরুত্ব এবং ক্ষূদ্র উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি রক্ষার্থে উদ্যোক্তাদের  অনুসরণীয়,করণীয়, নিরাপদ খাদ্য,পরিবেশ রক্ষার্থে পরিবেশগত অনুশীলন সমূহ বিষয়ে আলোচনা করেন।  বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটির প্রতিপাদ্য বিষয় ছিল "উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন,প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে ত্বরান্বিতকরণ"। উল্লেখ্য  উক্ত উপ-প্রকল্পটি বিশ্ব ব্যাংক এর অর্থায়নে এবং পিকেএসএফ এর সার্বিক সহোযোগীতায় রিক অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করে আসছে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার