ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জ্বালানি আমদানির সুখবর দিল ব্রুনেই, সমঝোতা স্মারক স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ১:১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনেই দারুসসালাম-এর সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহর উপস্থিতেতে বাংলাদেশ ও ব্রুনেই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনেই দারুসসালামের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রী দাতো সেরি সেটিয়া ডাঃ হাজী মোঃ আমিন লিউ বিন আবদুল্লাহ (DATO SERI SETIA DR HAJI MOHD  AMIN LIEW BIN ABDULLAH) স্বাক্ষর করেন।

৯টি আর্টিকেল সম্মিলিত এই সমঝোতা স্মারকটি ০৫ (পাঁচ) বছরের মেয়াদি এবং স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে।  উল্লেক্ষ্য, গত ২২ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ এবং ব্রুনেইয়ের মধ্যে সরকার-টু-সরকার (G2G) ব্যবস্থার মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। যার মেয়াদ ছিল দুই বছর।

এমএসএম / জামান

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা

বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

কমলো সোনার দাম