বিশ্বে করোনায় আরো ৪০০ জনের মৃত্যু, শনাক্ত সোয়া ২ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৩১ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩২ জনে।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৮৭১ জন। সোমবার (১৭ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৪১ হাজার ৯৭৩ জনের। এসময়ে সবেচেয়ে বেশি ৯৪ জন মারা গেছেন রাশিয়ায়। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৫৩৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩৫৩ জন।
এছাড়া ইতালিতে একদিনে মারা গেছেন ৩২ জন, দক্ষিণ কোরিয়ায় ৩২ জন, জাপানে ৪৭ জন, তাইওয়ানে ৬৫ জন ও ফিলিপাইনে ৩৩ জন মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৪০১ জনে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩৫১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।
জামান / জামান
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?