ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেই গান্ধী পরিবারের কেউ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১১:৪৫

ভারতের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আজ সোমবার (১৭ অক্টোবর)। ২৪ বছরেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতৃত্বে আসছেন ১৩৭ বছরের পুরনো দলটির। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) প্রায় ৯ হাজার ভোটার।

কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারু। দীর্ঘ সময় পর কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেই গান্ধী পরিবারের কোনো সদস্য। দিল্লিতে না থাকলেও সভাপতি নির্বাচনে ভোট দেবেন রাহুল গান্ধী। কর্নাটকের বেল্লারিতে একটি অস্থায়ী পোলিং বুথে ভোট দেবেন তিনি। 

দলের বর্তমান অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ভোট দেবেন দিল্লির আকবর রোডের সদর দপ্তরে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও সেখানে ভোট দেবেন। 

এদিকে, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে খাড়গেকে বাড়তি সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ করছেন তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর। স্বাভাবিকভাবেই সভাপতি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।

জামান / জামান

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা