চিনি ছাড়াই গোলাপ জাম
স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা অনেক সময়ই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলেন। খাবার তালিকা থেকে চিনি একদমই বাদ দিয়ে দেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা। নানান রকম ডেজার্ট দেখলে খেতে ইচ্ছে করলেও তারা এড়িয়ে চলেন। তাদের জন্যই আমাদের আজকের আয়োজন চিনি ছাড়া মজাদার গোলাপ জাম।
আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী
চিনি ছাড়া গোলাপ জাম তৈরি করার জন্য চিনি ছাড়া ১ কাপ গুঁড়া দুধ, ২ চামচ ময়দা এবং ১ চামচ বেকিং পাউডার একটি বাটিতে নিয়ে সাথে ১ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এর সাথে ২ চামচ দুধ দিয়ে মথে রেখে দিন।
কিছুক্ষণ পর এই মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ হাতে নিয়ে গোলাপ জাম এর আঁকার করে মিষ্টি বানিয়ে নিন। গোলাপ জাম বানানোর সময় হাতে ঘি মেখে নিন সামান্য।
এই বার ডুবো তেলে গোলাপ জাম হালকা বাদামি রঙ করে ভেঁজে নিন।
গোলাপ জাম গুলো ভাঁজা হয়ে গেলে চিনির শিরায় গোলাপজাম গুলো ভিজিয়ে রাখুন ১-২ ঘণ্টা।তবে সেক্ষেত্রে শূন্য ক্যালরির চিনি দিয়ে তৈরি করতে হবে শিরা।
ব্যাস এইভাবেই খুব সহজে বানিয়ে উপভোগ করতে পারেন মজাদার গোলাপ জাম।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন