টিসিবির পণ্য বিক্রি শুরু
এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আবারো শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪ পরিবেশক ও দেশব্যাপী প্রায় ৩ হাজার ৫০০ পরিবেশকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮ জন ডিলার এবং দক্ষিণ সিটিতে ১৬ জন নির্ধারিত ডিলারের দোকান থেকে ভর্তুকি মূল্যে (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) বিতরণ করা হবে। এছাড়া, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী টিসিবি'র এই কার্যক্রম পরিচালনা করা হবে।
একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ড কমিশনার সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।
প্রীতি / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে