আজ প্রাক্তনকে মাফ করে দেওয়ার দিন
যেকোনো সম্পর্ক একদিনে গড়ে ওঠে না। দীর্ঘ অপেক্ষা ও চেষ্টার ফলে একটা সম্পর্ক তৈরি হয়। আর সে সম্পর্ক নষ্ট হোক সেটা কেউ চায় না। হোক সেটা প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক। সম্পর্ক টিকিয়ে রাখা একা কারও পক্ষ সম্ভব নয়। এতে দু’জনেরই চেষ্টা থাকা চাই। সবকিছুর পরও বিভিন্ন কারণে সম্পর্ক ভেঙে যায়।
প্রবল ঘৃণা ও ক্ষোভ নিয়ে শেষ হয়ে যায় দুজন মানুষের স্বপ্ন। এরপর বাড়তে থাকে নিরন্তর মানসিক পীড়ন। বছরের পর বছর কেউ কেউ সেই স্মৃতি থেকে বেড়িয়ে আসতে পারেন না। চলে যাওয়া মানুষটির জন্য বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখেন। কেউ অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করেন। তার ওপর রাগ করে থাকেন।
তবে চাইলেই আজ সব মাফ করে দিতে পারেন। কারণ আজ প্রাক্তনকে মাফ করে দেওয়ার দিন। আজ ১৭ অক্টোবর সারা বিশ্বে পালিত হয় এ বিচিত্র দিবসটি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।
চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এ দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা, সব ভুলে গিয়ে বলে দিতে পারেন- যাও, তোমাকে মাফ করে দিলাম, ভালো থেকো সব সময়।
নানা কারণেই সম্পর্ক ভাঙে। অনেকেরই তাদের সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এ অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দেওয়ার জন্য এ দিবসের আবির্ভাব। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিনের উদ্দেশ্য চলে যাওয়া বা হারিয়ে যাওয়া পছন্দের মানুষের প্রতি যেন ক্ষমাশীল হওয়া যায় এবং সবাই যেন সব অভিযোগ ভুলে সম্মানের চোখে তাকে দেখে। আর সুন্দর ভবিষ্যত কামনা করে। সূত্র: ডেজ অব দ্য ইয়ার
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন