উই সামিটে বিকাশের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’
দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি ‘উই’-এর দুই দিনব্যাপী সম্মেলনে পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খুলে দেয়ার মাধ্যমে পেমেন্ট গ্রহণ সহজ করা সংক্রান্ত সেবা ও পরামর্শ দিয়েছে বিকাশ। ট্রেড লাইসেন্স ছাড়াই এসব ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধিত সিম দিয়ে বিশেষ ধরনের এই অ্যাকাউন্ট খুলে পেমেন্ট গ্রহণ, সেন্ড মানি, স্বল্প খরচে ক্যাশ আউট ও অন্য মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে ব্যবসা প্রসারে আরো সক্ষম হবেন।
বাংলাদেশি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করা নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)-এর রয়েছে প্রায় ১৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ এবং ৪ লাখের বেশি নারী উদ্যোক্তা। এবারের ‘উই সামিট-২০২২’ এ তাদেরকে আরো সুদক্ষ ও সফল ব্যবসায়ী করে তোলার লক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, স্টার্ট আপ সাপোর্ট ইত্যাদির আয়োজন করা হয়। এই সামিটে সরকারের আইসিটি বিভাগের পাশাপাশি বিকাশও স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছে। সামিটে পিআর অ্যাকাউন্ট খোলা, পেমেন্ট গ্রহণের পদ্ধতি ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শ দিয়েছে বিকাশ।
অনলাইন বা ফেসবুক ভিত্তিক নারী উদ্যোক্তারা পিআর অ্যাকাউন্টের কল্যাণে গ্রাহকদের কাছ থেকে পণ্যের পেমেন্ট নেয়ার ক্ষেত্রে বাড়তি লিমিট সুবিধা পাবেন। ক্যাশনির্ভরতা কমিয়ে দিয়ে এই রিটেইল অ্যাকাউন্ট দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করছে। পাশাপাশি গ্রাহক ও বিক্রেতার লেনদেন হচ্ছে আরো সহজ ও নিরাপদ।
পিআরএ নিয়ে উই সামিটে আয়োজিত প্যানেল ডিসকাশনে বিকাশের চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান বলেন, “নারী উদ্যোক্তারা যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলো করছেন, সেগুলোকে সহজ ও নিরাপদ করতে পারার জন্য প্রযুক্তিগত স্মার্ট সল্যুশন দেয়ার একটি প্রচেষ্টা হলো পিআরএ। বিকাশ নারী উদ্যোক্তাদের এই সেবা দিতে পেরে গর্বিত।”
পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি ও ক্যাশ আউটের সুবিধাও রয়েছে। প্রত্যেক অ্যাকাউন্টের জন্য থাকে কিউআর কোড যা লেনদেনকে সহজ করে। এই অ্যাকাউন্ট থেকে অন্য সব মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এদিকে ভাংতি বা খুচরা টাকার ঝামেলা না থাকায় গ্রাহক দূরে থেকেও সহজে পেমেন্ট করেই পণ্য পেয়ে যান। ফলে এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হন। পিআরএ খোলার নিয়ম, লিমিট ও অন্যান্য বিস্তারিত জানতে আগ্রহী উদ্যোক্তারা ভিজিট করতে পারেন এই লিংকে - https://www.bkash.com/bn/personal-retail-account।
এমএসএম / এমএসএম
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা