ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১:৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন। লিজ ট্রাস বলেছেন, আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে সেজন্য দুঃখিত। বিবিসি জানিয়েছে, লিজ ট্রাস পদত্যাগ করতে চান না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমি কাজ করতে চেয়েছিলাম। করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এরই মধ্যে অজনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন ট্রাস। এসব পদক্ষেপ তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে।  

বর্তমানে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। অবশ্য ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেনে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন।

লিজ ট্রাস বলেছেন, ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে এটি অর্জন করতে যে এখন আরও বেশি সময় লাগবে, সেটাও স্বীকার করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যেসব ভুল হয়েছে সেজন্য তিনি দুঃখিত। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন তার কাছে সবেচেয় অগ্রাধিকার পাবে।

সূত্র: বিবিসি।

প্রীতি / প্রীতি

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা